ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ আসামী গ্রেফতার


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৩:৫৩
মাগুরার শালিখা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত, জি আর, সি আর ওয়ারেন্ট ভুক্ত এবং নিয়মিত মামলার মোট ৭ জন আসামি গ্রেফতার করেছে। 
 
শালিখা থানা পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান এর নিদর্শনায় শালিখা থানা পুলিশ ১১ মে দিবাগত  রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। 
 
এসময় উপজেলার কাতলী গ্রামের মোঃ সরিষাতুল্য মোল্লার ছেলে আব্দুল অহেদ মোল্লা, আড়ুয়াকান্দি গ্রামের মুজাহার শিকদারের ছেলে মতিয়ার রহমান, ছোট থৈপাড়া গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে সৈকত বিশ্বাস, একই গ্রামের বাবু রাম বিশ্বাসের ছেলে লক্ষ্মী বিশ্বাস, দক্ষিণ শরুশনা গ্রামের আব্দুল বারিক মোল্লার ছেলে মোঃ মান্নান, তালখড়ি গ্রামের দুলাল রায়েরর ছেলে দীপক রায়, একই গ্রামের গৌতম বিশ্বাস ছেলে উত্তম বিশ্বাসকে গ্রেফতার করেন। 
 
শালিখা থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান  জানান, আসামিরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু

তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক

পঞ্চগড়ে ধাক্কামারা ইউনিয়নে রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগ আ,লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে

গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যাকডোরে ভর্তি বাণিজ্য

আখেরি মোনাজাতে শেষ হলো মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা