বোয়ালমারীতে জয়নগর ফাঁড়ি পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর ফাঁড়ি পুলিশ এক অভিযান চালিয়ে পার্শ্ববর্তী চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রাম থেকে গুলি,ম্যাগাজিন সহ একটি অবৈধ পিস্তল উদ্ধার করেছে। চাঁদা না পেয়ে গুলি বর্ষন সংক্রান্ত মামলায় গ্রেফতার এক আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৭ মে এ অভিযান চালায় পুলিশ। পুলিশ ফাঁড়ি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রাম নিবাসী নবীরন বেগম নামে এক নারীর পরিবারের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন ধোপাডাঙ্গা গ্রামের আশরাফুজ্জান জোহা গং। দাবী না মানলে দূর্বৃত্তরা ঐ নারীর ভাগ্নে এরশাদ শেখ (২৫)কে বাড়ি থেকে ডেকে রাস্তায় এনে মারপিটের এক পর্যায়ে তার পায়ের উরুতে গুলি বর্ষন করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ আশরাফুজ্জামান জোহাকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করে। পরে রিমান্ডে জোহা অস্ত্রের বিষয়ে তথ্য দিলে মামলার তদন্ত কর্মকর্তা,জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গভীর রাতে ধোপাডাঙ্গা গ্রামের সোনা মিয়ার নার্সারি বাগানে অভিযান চালিয়ে প্লাস্টিকের বালতিতে মাটি চাপা দিয়ে রাখা দুই রাউন্ড গুলি,দুটি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁড়ি ইনচার্জ মাহমুদুল হাসান বলেন,মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমি অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেই। অস্ত্রটি উদ্ধার করে মামলার আলামত হিসাবে তা মাল খানায় জমা দেওয়া হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন