ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাড়ি পেলেন ফুলবাড়ীর সেই পাঁচ প্রতিবন্ধী ভাইবোন


আনন্দ গুপ্ত, ফুলবাড়ী photo আনন্দ গুপ্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ১:৫২

দিনাজপুরের ফুলবাড়ীর শারীরিক ও মানসিক প্রতিবন্ধী পাঁচ ভাইবোনের দুর্দশাময় জীবনযাপনের চিত্র পত্রপত্রিকায় দেখে নিজ অর্থায়নে পাকা বাড়ি বানিয়ে দিলেন পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইলা শাবরিন এমজেএফ। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রায় তিন লাখ টাকায় নির্মিত বাড়িটি উদ্বোধনসহ বাড়ির চাবি প্রতিবন্ধী পরিবারের মাঝে তুলে দেন লায়ন সাইলা শাবরিন এমজেএফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজের ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ নভেম্বর ফুলবাড়ী পৌরএলাকার পূর্ব কাঁটাবাড়ী গ্রামের পাঁচ প্রতিবন্ধী ভাইবোনের দুর্দশাময় জীবনযাপনের চিত্র পত্রপত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইলা শাবরিন এমজেএফের দৃষ্টিগোচর হলে তিনি ওই পরিবারের কাছে ছুটে আসেন। তাদের সার্বিক খোঁজখবর নেয়াসহ তাদেরকে এক লাখ টাকা প্রদান করে পাকা বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন। গতকাল শনিবার প্রতিশ্রুতি রেখে সেই প্রতিবন্ধীদের বাড়িটির উদ্বোধন করা হয়। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ