ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

তিনদিন ধরে বন্ধ হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৪:৩৩

সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস সার্ভিস টানা তিনদিন ধরে বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এ অচলাবস্থায় সিলেটের সঙ্গে হবিগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীসহ হাজারো সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় পরিবহন শ্রমিক ও মালিকেরা জানিয়েছেন, মৌলভীবাজারের শেরপুর গোলচত্বরে সিলেট-হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস বাসকে কেন্দ্র করে স্থানীয় পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সিলেট লাইনে বাস চলাচল বন্ধ করে দেন।
মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের অভিযোগ, হবিগঞ্জ থেকে পরিচালিত ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস’ নামে কিছু বাস ফিটনেসবিহীন ও নিয়মবহির্ভূতভাবে চলাচল করছে। বিরতিহীন সার্ভিস হিসেবে অনুমোদন পেলেও এসব বাস মৌলভীবাজার জেলার বিভিন্ন পয়েন্টে যাত্রী ওঠানামা করছে, যা আন্তঃজেলা পরিবহন নীতিমালার বাহিরে রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ফিটনেস সনদ ও বৈধ কাগজপত্র ছাড়াই বাসগুলো চলাচল করছে বলেও অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী বলেন, বাসের হেলপারদের আচরণ, গালি-গালাজ, নারী যাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার এবং যাত্রী পুরোপুরি নামার আগেই বাস চালিয়ে দেওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটছে।
পরিবহন মালিক ও শ্রমিক নেতারা দাবি করেন, আন্তঃজেলা পরিবহন নীতিমালা অমান্য করে অন্য জেলার অভ্যন্তরে যাত্রী পরিবহন করায় স্থানীয় বাস ও মিনিবাস ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। যাত্রী কমে যাওয়ায় অনেক মালিক কিস্তি পরিশোধ ও শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেককে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসন আগেই কার্যকর উদ্যোগ নিলে এমন পরিস্থিতি তৈরি হতো না।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতারা জানান, গত ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বিরতিহীন এক্সপ্রেস পরিবহন চলাচল করছে। গত ১০ মে মৌলভীবাজার এলাকায় তাদের বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তারা আরও জানান, মৌলভীবাজারের ওপর দিয়ে নির্বিঘ্নে বিরতিহীন বাস চলাচল নিশ্চিত করতে প্রশাসন বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছে। এর মধ্যে সমাধান না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার