ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর্থিক সহায়তা করলেন এমপি ডা. ইলিয়াস মোল্লা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৪:৩৯
মধুখালী ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লা। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি কথা বলেন  মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার এর সাথে। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার। বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান, পৌর আমির মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
এসময় সংসদ সদস্য হাসপাতালের আইপিএস ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তিনি হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি ডা. ইলিয়াস মোল্লা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এছাড়া হাসপাতালে রোগী, ডাক্তার ও অ্যাটেনডেন্ট ছাড়া অন্য কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। হাসপাতালকে দালালমুক্ত রাখতে হবে। সে ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার