ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় তুফায়েল আহমেদ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-৫-২০২৬ বিকাল ৫:৪

জুড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের তালিকায় নাম রয়েছে যুবদল নেতা তুফায়েল আহমেদ। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা ইতোমধ্যে জুড়ীর রাজনৈতিক অঙ্গনে সাহসী ও ত্যাগী কর্মী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তুফায়েল আহমেদ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকার পাশাপাশি স্বৈরাচারবিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনীতি করার কারণে তুফায়েল একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

মেধা, পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তুফায়েল আহমেদ ইতিমধ্যে জুড়ীতে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মীদের সঙ্গেও তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক। ফলে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সাধারণ সম্পাদক পদে তাঁর বিকল্প নেই বলেও মনে করছেন অনেকে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তুফায়েল আহমেদকে যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আরও যোগ্য করে তুলেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

আলাপকালে তুফায়েল আহমেদ বলেন, ছাত্র জীবন থেকেই আমি রাজনীতি করে আসছি। দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে সব সময় সামনের সারিতে ছিলাম। রাজনীতি করার কারণে কারাবরণ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। তুফায়েল আরো বলেন, দল যদি আমাকে মূল্যায়ন করে সাধারণ সম্পাদক পদে মনোনীত করেন তাহলে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাব।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু

তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ

চাঁদা দাবির অভিযোগে আলেমকে মারধর ও অপমানের প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: গ্রেপ্তার এক

মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট

মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান

৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ

দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার