ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মহাসড়ক দখল করে অবৈধ পাথর বাণিজ্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:৪২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাজার এলাকায় মহাসড়কের পাশজুড়ে গড়ে উঠেছে অবৈধ পাথর বাণিজ্যের একাধিক ডিপো। 
 
বিশেষ করে পাপিয়া হোটেলসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পাথর মজুত ও বিক্রি চললেও কার্যকর নজরদারির অভাবে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার আশঙ্কা।
 
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের পাশে সারি সারি করে পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে।
 
স্থানীয়দের অভিযোগ, ঘুড়কা দাসপাড়া গ্রামের মৃত নিত্যরঞ্জন সরকারের ছেলে চন্দন সরকার, মৃত মনোরঞ্জন সরকারের ছেলে তরুণ রায়, নিতীশ কুমার সরকার এবং মো. আব্দুল লতিফ হোসেন দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত।
 
স্থানীয় সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ট্রাকে করে আনা পাথরের একটি অংশ কম দামে বিক্রির জন্য মহাসড়কের পাশে নামানো হয়। পরে একটি চক্র অনুমোদন ছাড়াই এসব পাথর খোলা জায়গায় মজুত করে খুচরা ও পাইকারি দরে বিক্রি করছে। এতে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল হয়ে যান চলাচলে সৃষ্টি হচ্ছে মারাত্মক প্রতিবন্ধকতা।
 
এলাকাবাসীর ভাষ্য, হাটিকুমরুল মহাসড়কের ঘুড়কা পাপিয়া হোটেল এলাকার বিভিন্ন স্থানে ট্রাক দাঁড় করিয়ে পাথর লোড-আনলোড করা হয়। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। রাত-দিন চলা এ কার্যক্রমে দুর্ভোগে পড়ছেন যাত্রী, পথচারী ও পরিবহন চালকরা।
 
মিশুকচালক আতিকুল ইসলাম ও লতিফ জানান, মহাসড়কের পাশে পাথরবাহী ট্রাক রাখার কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি পাথরের ধুলাবালুর কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
 
এক পরিবহন চালক বলেন, “রাতের বেলায় রাস্তার পাশে ট্রাক ও পাথরের স্তূপ থাকায় গাড়ি চালাতে আতঙ্ক কাজ করে। সামনে কী আছে বোঝা যায় না। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয় সচেতন মহলের দাবি, মহাসড়কের পাশে অনুমোদনহীনভাবে পাথর মজুত ও বিক্রি সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের তদারকি ও নিয়মিত অভিযান না থাকায় অবৈধ ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
 
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “মহাসড়কের পাশে অবৈধভাবে পাথর মজুত ও বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত অভিযান পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 
স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ পাথরের ডিপো উচ্ছেদ করে মহাসড়কের স্বাভাবিক পরিবেশ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ