ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় জ্যাঠাকে হত্যার মুল হোতা ভাতিজা গ্রেফতার


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ২:৪৭
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় বহুল আলোচিত কৃষক আব্দুল মালেক হত্যাকাণ্ডের মুল হোতা তার ভাতিজা সোহেল রানা (১৯) পুলিশের হাতে আটক হওয়ার পর ওই হত্যাকাণ্ডে তার নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার স্বীকারউক্তি মোতাবেক  হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িও উদ্ধার করেছে পুলিশ।
 
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজ এলাকায় গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা-৭টায় নিজ বাড়ির সামনে ওই এলাকার আব্দুল বারেকের ছেলে আব্দুল মালেক (৪২) হত্যা কাণ্ডের শিকার হয়। হত্যাকাণ্ডের পর থেকেই আব্দুল মালেকের ভাই ভাতিজাসহ পরিবারের লোকজনের অভিযোগ, পাশ্ববর্তী একটি পরিবারের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছে, তারাই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত।মালেকের ছোট ভাই আব্দুল খালেকের ছেলে সোহেল রানা ওই দিন সাংবাদিকদের কাছে দাবি করেন, তার জ্যাঠার হতাকাণ্ডের সাথে পাশ্বর্বতী একটি পরিবার জড়িত। এই ঘটনার পর পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে উঠে পরে লাগেন এবং আঃ মালেকের পরিবারের লোকজনসহ আশে পাশের লোকজনকে কঠোর নজরদারীর মধ্যে রাখেন।
এরই পেক্ষিতে ঘটনার ১১ দিন পর শুক্রবার দুপুরে সন্দেহ থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করা হলে ওই হত্যাকাণ্ডে তার নিজের জড়িত থাকার কথা স্বীকার করেন। এমন কি  তার স্বীকারউক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত একটি হাতুড়িও উদ্ধার করা হয়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাতীবান্ধা থানার উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, সোহেল রানা'র শারিরিক একটি সমস্যা নিয়ে তার জ্যাঠা আব্দুল মালেক প্রায় সময় উপহাস করত। সেই ক্ষোভ থেকে তার জেঠাকে হত্যার পরিকল্পনা করে সোহেল রানা। পরে বাজার থেকে একটি হাতুড়ি ক্রয় করে বাড়ির সামনে বসে থাকা জ্যাঠার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে হত্যকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি পাশে একটি ডোবায় ফেলে দেয়। যা শুক্রবার বিকালে ওই ডোবা থেকে সেই হাতুড়ি উদ্ধার করোছে পুলিশ।
 
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ হত্যাকাণ্ডের মুল হোতা সোহেল রানাকে আটক করা হয়েছে। হত্যা কাণ্ডে ব্যবহৃত হাতুড়িও উদ্ধার করা হয়েছে। তবে এর সাথে আরো কেও জড়িত আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন