ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গণশুনানিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হনঃ ডিসি ফরিদা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৬ বিকাল ৫:৩০

জনগণের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধান নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় নিয়মিত গণশুনানির আয়োজন করছে৷ সেবামুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে এই গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম৷ 

 বুধবার (১৩ মে) জেলা প্রশাসক ঢাকার সম্মেলন কক্ষে গণশুনানি শেষ এমন মন্তব্য করেন তিনি৷ 

জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, প্রতি বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে এ গণশুনানির আয়োজন করা হচ্ছে। গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ভূমি সংক্রান্ত জটিলতা, নামজারি, সনদ গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাদের অভিযোগ ও দুর্ভোগের কথা তুলে ধরেন। আমরা সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে এবং বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছি। জটিল বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে।

ফরিদা খানম বলেন, “গণশুনানিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সাধারণ মানুষ যাতে সহজে তাদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরতে পারেন এবং দ্রুত প্রতিকার পান, সেটিই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হচ্ছে। একটি মানবিক, সেবামুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল