রায়গঞ্জে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত শিক্ষার্থী গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিম হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত জাওয়াদ মাহমুদকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। বুধবার রাত ১০টার দিকে ধামাইনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছিল।
রায়গঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত জাওয়াদ মাহমুদ পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে ধামাইনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। অভিযুক্ত জাওয়াদ মাহমুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।”
এর আগে বুধবার দুপুরে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে জিম হোসেন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার