ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতীবান্ধায় কর্মীদের বেতন কর্তনের অভিযোগ সহকারী পরিদর্শকের বিরুদ্ধে


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ৪:৩০

লালমনিরহাটের হাতীবান্ধায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচীর আওতায় সমিতির বেতনের টাকা কর্তনের অভিযোগ উঠেছে উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক নিবারন চন্দ্র সেন ও জাহাঙ্গির আলমের বিরুদ্ধে।

জানা গেছে, গত সোমবার (০৫ অক্টোবর) সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) ৩য় পর্যায়ে ৭০টি কমিটিকে ৩ মাসের বেতন বাবদ ৫ হাজার ৪ শত টাকা করে প্রদানের কথা থাকলেও প্রতিটি কমিটি থেকে ৭ শত টাকা করে কর্তন করে ৪ হাজার ৭ শত টাকা প্রদান করা হয়।

সিন্দুর্না গ্রাম উন্নয়ন সমিতির কর্মী ফজলু মিয়া ও ধওলাই সরকার পাড়া গ্রাম উন্নয়ন সমিতির কর্মী লক্ষী নারায়ন বর্মন জানান, গত ৫ তারিখে আমাদের সমিতির বেতন দেয়ার জন্য উপজেলা সমবায় অফিসে আসতে বলে। অফিসের আসার পর দেখি বেতন থেকে ৭ শত টাকা করে কর্তন করা হচ্ছে। এ বিষয়ে তাৎক্ষনিক সমবায় অফিসার বিধু ভুষন রায়কে জানালে তিনি টাকা কর্তন করতে নিষেধ করেন। কিন্তু সহকারী পরিদর্শক নিবারন চন্দ্র সেন ও জাহাঙ্গির আলম তার কথা না শুনে ওই ৭ শত টাকা কর্তন করে ৪ হাজার ৭ শত টাকা প্রদান করেন। এছাড়াও এই নিবারন সাহেব অফিসে আসা সেবা গ্রহীতাদের সাথে ভালো আচারন করেন না।

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক নিবারন চন্দ্র সেন বলেন, টাকা বিতরনের দিন আমি ছুটিতে ছিলাম। আমাকে সহযোগীতা করার জন্য জাহাঙ্গির সাহেব ডেকেছিলেন। আমি ওই দিন শুধুমাত্র জাহাঙ্গির সাহেবকে সহযোগীতা করেছি।

উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জাহাঙ্গির আলম বলেন, ৭ শত নয় প্রত্যেকের বেতন থেকে ৫ শত টাকা করে কর্তন করা হয়েছে পরিদর্শন খরচ বাবদ।

হাতীবান্ধা উপজেলা সমবায় অফিসার বিধু ভুষন রায় বলেন, আমি ওই দিন জাহাঙ্গির ও নিবারনকে টাকা কর্তন করতে নিষেধ করেছি। কিন্তু তার পরও তারা টাকা কর্তন করেছে আমি বিষয়টি পরে জানতে পেয়ে আগামী রবিবার সবাইকে ডেকে টাকা ফেরত দিতে বলেছি। টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকার বলেন, এ বিষয়ে আমাকে কেউ অভিযোগ করেনি। তারপরও বিষয়টি খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন