গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধক্কায় শান্ত আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর বন্ধু আকাশ (২৩)। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করেন। এঘটনায় (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) ট্রাকটি জব্দ ও ড্রাইভার শাহীন গাজী (৫৫) কে আটক করা হয়েছে।
শনিবার (১৬ মে ) সকাল ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় গোপালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার দড়ি কাছিকাটা গ্রামের হবু প্রামানিকের ছেলে। তিনি পেশায় ডাচ্-বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং সেবাকর্মী ছিলেন এবং খুবজীপুর এম হক কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র। আহত আকাশ উপজেলার মসিন্দা চরপাড়া গ্রামের শামীম হোসেন এর ছেলে। আটককৃত ট্রাক ড্রাইভার উপজেলার নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্ত ও আকাশ দুই বন্ধু একসঙ্গে মোটরসাইকেল নিয়ে কাছিকাটা থেকে চাঁচকৈড় বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপালের মোড় এলাকায় পৌছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আকাশকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় স্থানীয় লোকজন ট্রাকটি আটকে ভাংচুর করেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকচালক শাহীন গাজীকে আটক করে পুলিশি হেফাজতে আনা হয়। তার এমন অকাল মৃত্যুতে পুরো গ্রামজুড়ে বইছে শোকের ছায়া।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মনজুরুল আলম বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক চালককে ঘটনাস্থল থেকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি