দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্য সংকট ফেরি চলাচল ব্যাহত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত প্রায় ১৬ দিনেরও বেশি সময় ধরে নাব্য সংকট দেখা দিয়েছে। পানি কমে যাওয়ায় এবং ফেরি চলাচলের চ্যানেলে পলি জমে নাব্যতা দেখা দেয়। এতে দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাট এলাকায় ডুবোচড় ও নাব্য সংকট রয়েছে।
৭ নং ফেরি ঘাটের সামনে ও নদীর মাঝের অংশে এ নাব্যতার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ফেরির ড্রাফট অনুযায়ী পানি না থাকায় ফেরি চলাচল বাঁধা প্রাপ্ত হচ্ছে, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে সঠিকভাবে যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না।
ফেরি চলাচল স্বাভাবিক রাখতে তিনটি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কি পরিমাণ পলি অপসারণ করা হবে তা নিরুপন করা হয়নি। ফেরিগুলো পলি ও ডুবোচড় এড়িয়ে ঘুরে ঘাটে আসতে সময় লাগছে বেশি। এতে কমে গেছে ফেরি ট্রিপ সংখ্যা, আর ফেরিগুলো সময় বেশি লাগায় যানবাহন পারাপারও কমে গেছে। একারণে মহাসড়কে যানবাহনের যানজট তৈরী হচ্ছে।
শনিবার ৫ নং ফেরি ঘাটের ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ছাড়িয়ে মহাসড়কে প্রায় চার কিলোমিটার এলাকায় পাঁচ শতাধিক ও পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহি বাস যানজটে আটকে আছে।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে, গত প্রায় ১৬ দিনের বেশি পানি কমে যাওয়ায় নাব্য সংকট দেখা দিয়েছে। এ কারণে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ৭ নং ফেরি ঘাটের সামনে ও নদীর মাঝ অংশে নাব্যতা ফেরাতে তিনটি ড্রেজার দিয়ে পলি অপসানের কাজ চলমান রয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
Link Copied