ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অনুদানের টাকা কেড়ে নিয়ে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে পঙ্গু করেছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৫-২০২৬ বিকাল ৫:১

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে দেওয়া অনুদানের ২০ কোটি টাকা কেড়ে নিয়ে সাবেক তত্বাবধায়ক সরকার নারী ক্রীড়া ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে বলে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা অভিযোগ করেছেন।
সারওয়াত সিরাজ শুক্লা।
শনিবার দুপুরে ধানমন্ডিস্থ বাংলাদেশ মহিলা ক্রীড়া সং¯’ার রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে  সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা এ অভিযোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থর সাদারণ সম্পাদক ফিরোজা করিম নেলি, সহ-সভাপতি ফিরোজা খাতুন, সদস্য এলিনা শাম্মী প্রমূখ।
সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর নির্দেশে তৎকালীন মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিঞা ওরফে সিরাজ উদ্দিন সাথী স্বাক্ষরিত আদেশে সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্পোরেট শাখা থেকে এই টাকা কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু এবিষয়টি বাংলাদেশ মহিলা ক্রীড়া সং¯’ার সভানেত্রীসহ সং¯’ার কাউকে কিছুই জানানো হয়নি। তিনি সভানেত্রী হিসেবে অতি দ্রুত অনুদানের এই ২০ কোটি টাকা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থকে ফেরৎ দ্ওেয়ার আহ্বান জানান। পাশাপাশি কোন প্রক্রিয়ায় এবং কেন অনুদানের টাকা কেড়ে নিয়ে নারীর ক্রীড়া, উন্নয়ণ ও ক্ষমতায়নের পথকে এভাবে বাধাগ্র¯’ করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং প্রতিকার চেয়ে তিনি প্রধানমন্ত্রী, ক্রীড়া-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সং¯’াকে গত ২০২২ সালের ২১শে এপ্রিল এবং ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি দুইটি চেকের মাধ্যমে মোট বিশ কোটি টাকা অনুদান হিসেবে এফডিআর করে দেওয়া হয়। এর লভ্যাংশের শতকরা ৮০ ভাগ টাকা বাংলাদেশ মহিলা ক্রীড়া উন্নয়নের জন্য এবং বাকি ২০ ভাগ অর্থসিড মানির সাথে যুক্ত হতে থাকবে বলে উল্লেখ করা হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকারের পতনের পরেও ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত লভ্যাংশ দেওয়া অব্যাহত ছিল।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, এরপর হঠাৎ লভ্যাংশের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এর কারণ জানতে চেয়ে একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। কিš‘ ব্যাংক কর্তৃপক্ষ তথ্য দিয়ে কোনো প্রকার সহযোগিতা করেনি। আর গত বছরের ৬ মে সংস্থার সাধারণ সম্পাদিকা ও হিসাবরক্ষক ব্যাংকে উপস্থিত হলে মৌখিকভাবে জানানো হয় যে, বাংলাদেশ মহিলা ক্রীড়া সং¯’ার বিশ কোটি টাকার অনুদান ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ফেরত নিয়েছেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল