ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মোতালিব প্লাজা মালিক সমিতির অফিস দখলের অপচেষ্টার অভিযোগে এক জরুরি সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৫-২০২৬ রাত ১১:৩৬

মাদকসেবী, সন্ত্রাসী ও চাঁদাবাজের ভয়াবহ কালো অধ্যায়ের এক দুর্বিষহ ঘটনার তীব্র নিন্দা   করলেন মোতালেব প্লাজা মালিক সমিতির ভুক্তভোগী নেতৃবৃন্দ। তারা তাদের দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতার কথা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি  মিলনায়তনে(১৮ মে ২০২৬) সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেন। 

রাজধানীর হাতিরপুলস্থ মোতালিব প্লাজা মালিক সমিতির কার্যালয় দখলের অপচেষ্টা এবং এ বিষয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের  মাধ্যমে  মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের বিভিন্ন তিক্ত  অভিজ্ঞতার কথা তুলে ধরেন।সংবাদ সম্মেলনে  অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বক্তারা অভিযোগ করেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম ব্যবহার করে   বিএনপি'র সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র পবন এবং আওয়ামী লীগ সরকারের আমলের দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ শাহ আলম, মির্জা আব্বাসের নাম ব্যবহার করে মোতালিব প্লাজা মালিক সমিতির অফিস দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তারা আরো বলেন -  সন্ত্রাসী, চাঁদাবাজ ও  মাদকসেবী   পবন এবং শাহ আলম   বিভিন্ন ধরনের নিকৃষ্ট  কর্মকাণ্ডের মাধ্যমে সমিতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত এবং মালিক সমিতির কার্যক্রমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে যাচ্ছে।  তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ তাদের অবস্থান, অভিযোগের বিভিন্ন দিক এবং পরবর্তী  তাদের কি করণীয় তা তুলে ধরেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ সঠিক তদন্তের মাধ্যমে তাদের দীর্ঘদিনের সংকট নিরসনের জন্য আকুল  মিনতি জানায়। উক্ত  সংবাদ সম্মেলনে,  মোতালেব প্লাজা মালিক সমিতির পক্ষে  মূল প্রবন্ধ পাঠ করেন  মাহাবুবুর রহমান বাচ্চু এবং সংবাদ সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন মোঃ শামীম মোল্লা। তাছাড়া, উক্ত  সংবাদ সম্মেলনে   মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির আরো অনেক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল