ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ১২:২২

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। সকাল ৭টায় যা নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৭টায় কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহত নেই বলেও জানান তিনি।

এর আগে ভোর ৫টা ১৪ মিনিটে ওই মার্কেটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করে।

এমএসএম / এমএসএম

বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মোতালিব প্লাজা মালিক সমিতির অফিস দখলের অপচেষ্টার অভিযোগে এক জরুরি সংবাদ সম্মেলন

মহিদুর রহমানের প্রতারণার ফাঁদে হাজারো গ্রাহক

পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণে আবাসিক প্লট গ্রহিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর স্মারকলিপি ও সংবাদ সম্মেলন

ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু

সিন্ডিকেটের কবলে বন্দী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনুদানের টাকা কেড়ে নিয়ে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে পঙ্গু করেছে

ঢাকা বিমানবন্দরে অজ্ঞান পার্টির মূলহোতা আটক

শাহবাগ ফুল মার্কেটের বাবুল প্রসাদ: তার অপকর্মের একাল-সেকাল

পঙ্গু হাসপাতালে সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে হুমকি ও গ্রেপ্তার একজন