যুক্তরাজ্যে প্রবাসী কমিউনিটিতে উষ্ণ অভ্যর্থনা
খসরুজ্জামান খসরুর আমন্ত্রণে কবীর আহমেদ ভূঁইয়ার ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ও ক্যাফে ‘ভেন্টি’ পরিদর্শন
যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব মোঃ খসরুজ্জামান খসরু–এর আমন্ত্রণে গতকাল ১৮ মে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের দোকান পরিদর্শন করেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়া। পরিদর্শনকালে খসরুজ্জামান খসরু ফুল দিয়ে অতিথিকে শুভেচ্ছা জানান এবং তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
পরে খসরুজ্জামান খসরুর নতুন ক্যাফে শপ ভেন্টি কফি শপ–এর শুভ উদ্বোধন করেন কবীর আহমেদ ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, রানা হামিদ, কাজী মামুনসহ যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের পুরো সময়জুড়ে উষ্ণ আতিথেয়তা, সৌহার্দ্যময় পরিবেশ এবং প্রবাসী কমিউনিটির পারস্পরিক একাত্মতা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। প্রবাসে থেকেও কমিউনিটির উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং সংগঠনভিত্তিক সৌহার্দ্য বজায় রাখার যে ইতিবাচক মনোভাব নেতৃবৃন্দ দেখিয়েছেন—সেটি এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে ফুটে ওঠে।
প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় এমন উদ্যোগ আরও ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে বলে উপস্থিত নেতৃবৃন্দ মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা