নতুনধারা উদ্যোক্তা পুরস্কার পেল ৯ ব্যবসায়ী
আজ ১৯ মে ২০২৬ তারিখ নতুনধারা ফাউন্ডেশনের উদ্যোগে মতিঝিল বিডিডিএল ওয়াহেদ টাওয়ারে মাইক্রো ট্রেড আন্তর্জাতিক কনফারেন্স হলে জমকালো আয়োজনে নতুনধারা উদ্যোক্তা পুরস্কার ৯ ব্যবসায়ীর হাতে তুলে দেয়া হয়েছে।
স্মার্ট মাইক্রো ট্রেড লি: এর ব্যবস্হাপনা পরিচালক মো. আল ফারুক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা ১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পরেশনের মেয়র প্রার্থী শামীম আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ বলেন, আপনারা যারা বাণিজ্যিক কর্তারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে নতুনধারা ফাউন্ডেশন শ্রদ্ধা করে- সম্মান জানতে এই আয়োজন করছে। আপনারাই এদেশের অর্থনীতির নাবিক ক্যাপ্টেন বা নায়ক। আপনাদের বুদ্ধিমত্তা ও শ্রমশক্তির ওপর ভর করে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘের পরামর্শক সংস্থা অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড সিটিজেনে নির্বাহী কর্মকর্তা প্রীতি শর্মা। অনুষ্ঠান শেষে ৯ জন ব্যাবসায়ী উদ্যোক্তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলেদেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় যুগ্ম তথ্য সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং ঢাকা ১৭ আসনের এমপি প্রার্থী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের ঢাকার মেয়র প্রার্থী শামীম আহমদ।
মাইক্রো ট্রেডের ব্যবসায় সাফল্যে অবদান রাখায় ৯ স্মার্ট মাইক্রো ট্রেডের উদ্যোক্তা - মো. আল ফারুক খান, আব্দুল আলীম, মো. জাকির হোসেন, মো. শাহীন হোসেন, হেলাল চৌধুরী, হাফেজ আবদুস সালাম, এ.কে.এম. হাসান কবীর, মো. বকুল মিয়া ও শফিকুল ইসলাম এই পুরস্কারে ভূষিত হন। এনআরবি ব্যাংকের স্পন্সরে প্রস্তাবিত বেসরকারি টেলিভিশন ঢাকা নিউজ এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা