শ্রীপুরে সারাহ রিসোর্টে রহস্যজনক মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী গ্রামের সারাহ রিসোর্টে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে জিল্লুর আহমেদ ( ৬৮) নামে ওই ব্যাক্তির মৃত্যু হয়। নিহত জিল্লুর ঢাকার গুলশান এন ই কে ১০/বি এলাকার জহুরুল হকের ছেলে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আরশাদ মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে
এস আই আরশাদ মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে নিহতের ভাতিজা ইরতিজা আহমেদের বরাত দিয়ে জানান, জিল্লুর আহমেদ সপরিবারে বৃহষ্পতিবার ওই রিসোর্টে বেড়াতে আসেন। শুক্রবার দিনব্যাপী ঘোরাফেরার পর রাতের খাবারশেষে তারা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সাড়ে ৯টার দিকে জিল্লুর আহমেদ বড় ভাই জামাল আব্দুন নাসেরের কক্ষে গিয়ে ডাকাডাকি শুরু করেন। দরজা খোলার পর জিল্লুর আহমেদের শারীরিক অবস্থা আস্বভাবিক দুর্বল দেখতে পান। ওই পরিবারের সাথে আসা একজন চিকিৎসক তাৎক্ষণিক জিল্লুর আহমেদকে দেখে তার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে বলে জানান। এর কিছুক্ষণের মধ্যেই তার মত্যু হয়। খবর পেয়ে শনিবার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে করা একটি সাধারণ ডায়েরীতে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার কারণ উল্লেখ করা হয়েছে। পুলিম বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী