চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নিটোরে ড্যাবের মানববন্ধন
সমগ্র বাংলাদেশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর ধারাবাহিক হামলা,হুমকি ও হয়রানির প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে ডক্টরস আ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নিটোর শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ৯.৩০ টায় নিটোর প্রাঙ্গণে এক মানববন্ধন আনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটোরের পরিচালক এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা.মো.আবুল কেনান।এছাড়াও কেন্দ্রীয় ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দ,নিটোরের সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ওয়াকিল আহমদ,অধ্যাপক ডা.মোহাম্মদ সিরাজুস সালেহীন,অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম রবি,অধ্যাপক ডা.মোবারক হোসেন, অধ্যাপক ডা. মো.মতিউর রহমান, অধ্যাপক ডা.সৈয়দ গোলাম ছামদানী,সহকারী অধ্যাপক ডা.আলমগীর হোসেন জনি, সহকারী অধ্যাপক ডা. আসজাদুর রহমান (শোভন),সহকারী অধ্যাপক ডা.সাঈদ মাহমুদ(তমাল), সহকারী অধ্যাপক ডা. মো. তৈমুর রহমান,সহকারী অধ্যাপক ডা. তৌফিক মোরশেদ( দোলন),সহকারী অধ্যাপক ডা.মো.কামাল হোসেন, সহকারী অধ্যাপক ডা.এসএন নাগ,সহকারী অধ্যাপক ডা.মো. সাকলায়েন হোসেন,সরকারী অধ্যাপক ডা.গোলাম মাহমুদ( সুহাস),সহকারী অধ্যাপক ডা.কে এম শরফুদ্দিন ( আশিক),সহকারী অধ্যাপক ডা.আব্দুল মতিন সহ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।বক্তারা বলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর ক্রমাগত হামলা শুধু ব্যক্তি বিশেষের উপর আঘাত নয়, বরং দেশের সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উপর হুমকি। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হবে এবং সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানের শেষে ড্যাব,নিটোর শাখার সাধারণ সম্পাদক ডা.শেখ মুহাম্মাদ আতিকুর রহমান সুজন সকলকে ঐক্যবদ্ধভাবে চিকিৎসকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
এমএসএম / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা