ঢাকা অভিজাত বনানীতে অবৈধ শিশাবারে অভিযান শিশা ও মদ জব্দ
ঢাকা মহানগরীর বনানী থানা এলাকায় পৃথক পৃথক কয়েকটি স্থানে বিশাল অভিযান চালিয়ে অবৈধ সিসা বার ও বিদেশি মদ-বিয়ারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে ২০২৬ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশনস্) ও অ্যাডিশনাল ডিআইজি জনাব মোঃ বশির আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। রেইডিং পার্টিতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব এ.কে.এম শওকত ইসলাম, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) জনাব মোহাম্মদ বদরুদ্দীন, প্রধান কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস, ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপপরিচালক জনাব মোঃ রেজিউর রহমান এবং নিম্নস্বাক্ষরকারীসহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সামছুল আলম। এছাড়াও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মেহেদী হাসান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সর্বজনাব মোঃ আব্দুল হালিম রাজ, মোঃ আব্দুল কাদের, হাসান সাদিক মাহমুদ, মোস্তাক আহমেদ, ফয়সাল মাহমুদ এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) ও ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) অফিসের সার্কেল পরিদর্শক ও সার্কেল স্টাফদের সমন্বয়ে একটি বিশেষ রেইডিং পার্টি গঠনপূর্বক গাড়িযোগে বনানী এলাকায় এই পৃথক অভিযানসমূহ পরিচালনা করা হয়।
অভিযানের প্রথমাংশে বনানী থানাধীন ১১নং রোডস্থ হাউজ নং-৪৩, ব্লক-এফ এর ‘টাউয়ার বি ইলেভেন’ নামীয় ১৬ তলা ভবনের ১৪ তলায় (লেবেল-১৩) অবস্থিত ‘রিভেল হোক্কা লাউঞ্জ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ (পূর্বের নাম ব্লা ব্লা) নামীয় অবৈধ সিসা লাউঞ্জে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মোঃ সাদ আন সাকিব (২৯), মোঃ জাহিদ হাসান, মোঃ জুনায়েদ আহাম্মেদ, মোঃ ফাহিম আহাম্মেদ এবং মোঃ বখতিয়ার উদ্দিনকে। এ সময় তাদের কাছ থেকে ১টি প্লাস্টিকের কৌটায় রক্ষিত অবৈধ সিসা ১০০ গ্রাম, সিসা সেবনের হুক্কা ২৪টি, সিসা সেবনের কলকী ২০টি, চীন দেশের তৈরি সিসি ক্যামেরার ডিভিআর ১টি, ভাঙা তালা ২টি এবং ই-ট্রেড লাইসেন্স এর ফটোকপি ১ পাতা উদ্ধার ও জব্দ করা হয়। এরপর একই ভবনের ৮ম তলায় পৃথক অভিযান চালিয়ে টিটু মজুমদার (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে JOHNNIE WALKER DOUBLE BLACK নামীয় অবৈধ বিদেশী মদের ১ লিটারের বোতল ১টি, CALVET নামীয় অবৈধ বিদেশী মদের ৭৫৫ এমএল এর বোতল ২টি (মোট ১.৫ লিটার), CARLSBURG নামীয় অবৈধ বিদেশী বিয়ার এর ক্যান ৩টি (প্রতিটি ৩২০ এমএল করে মোট ৯৬০ এমএল) এবং ASAHI নামীয় অবৈধ বিদেশী বিয়ার এর ক্যান ৪টি (প্রতিটি ৩৫০ এমএল করে মোট ১.৪ লিটার) জব্দ করা হয়। পরবর্তী অভিযানে বনানী থানাধীন রোড নম্বর ২৮, বাড়ি নম্বর ০৩ এলাকায় সিদ্দিকুর রহমান এর ভাড়াকৃত ‘দ্যা ক্যাফে এক্সিল’ নামীয় সিসা বার থেকে মো: মনির হোসেন (৩০) এবং সাইফুল ইসলাম (৩১)-কে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে সিসা ২.৫ কেজি, খালি কৌটা ২টি, কয়লা ১ বক্স, হুক্কা ৫টি, মোবাইল ২টি, চীন দেশের তৈরি ডিভিআর ১টি এবং হার্ডডিস্ক ১টি উদ্ধার ও জব্দ করা হয়।
এছাড়াও, গত ১৭/০৫/২০২৬ ইং তারিখে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকাস্থ প্রতিক হাউজিং, ব্লক-জে এলাকা থেকে ১২০০০ (বারো হাজার) পিস ইয়াবাসহ আসামি মোঃ জহিরুল ইসলাম পাপন (৪৫) ও জান্নাতুল ফেরদৌস এনি (৩২)-কে গ্রেপ্তার করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বর্ণিত সিসা বারের ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বনানী থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা