লালমোহনে ইয়াবাসহ যুবক আটক
ভোলার লালমোহনে ৮ পিস ইয়াবাসহ মোঃ শাকিল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত দেড়টার দিকে তাকে লালমোহন বাজারের চৌরাস্তা থেকে আটক করা হয়। সে উপজেলার চরউমেদ ইউনিয়নের পূর্ব চর কচুয়া এলাকার জবর আলী হাওলাদার বাড়ীর রুহুল আমিনের ছেলে। একই সাথে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে লালমোহন থানার এআই মো, নূরউদ্দিন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ শাকিলকে আটক করেন। এসময় শাকিলের মোটরসাইকেলে থাকা মোঃ সোহেল (২৮), ও মোঃ ছালাউদ্দিন (৩০) নামে দুইসহযোগী কৌশলে পালিয়ে যায়। লালমোহন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৫।শনিবার ধৃত শাকিল কে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied