ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৫-২০২৬ দুপুর ২:২৩

রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণ, শিশু হত্যা ও নারী নির্যাতনের মতো বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবিতে সাভারে এক মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আজ ২৩ মে (শনিবার) বিকাল ৪টায় সাভার উপজেলা গেট সংলগ্ন গেন্ডা স্ট্যান্ডে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। 'সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা'র সাভার উপজেলা কমিটির পক্ষ থেকে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, একটি স্বাধীন দেশে শিশু ও নারীর ওপর এমন অমানবিক ও বেআইনি নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজকের এই মানববন্ধনে সাভারের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সাভার উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম পরশ এবং সাধারণ সম্পাদক বাবুল মোড়ল।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল