শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ
স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সংযুক্ত পরিচালক (চলতি দায়িত্ব) পদে ডা. মোঃ মামুনুর রশীদের নিয়োগকে কেন্দ্র করে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কলেজের একাধিক শিক্ষার্থী তাঁর নিয়োগের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ডা. মামুন অতীতে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি সংগঠনটির আজীবন সদস্য। এমন একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়ায় অনেকের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, ডা. মোঃ মামুনুর রশীদের গ্রামের বাড়ি বগুড়ায়। এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। কেউ কেউ ধারণা করছেন, প্রভাবের কারণেই তিনি এই পদে নিয়োগ পেয়েছেন। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোঃ মামুনুর রশীদ ( কোড নং-১১০০০৫), উপপরিচালক, বিশেষায়িত অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা-কে সংযুক্ত পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,শেরেবাংলা নগর
ঢাকায় পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে আর ও উল্লেখ করা হয়,তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন। এদিকে নিয়োগের বিষয়টি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ হাসপাতাল সংশ্লিষ্ট বিভিন্ন মহলে আলোচনা- সমালোচনা চলছে। অনেকেরই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পরিচয়ের অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে তিনি এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রদান করা হয়।।
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি