মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত
রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময়ে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সোমবার (১ জুন) মোহাম্মদপুরের ৩২ নং ওয়ার্ডের লালমাটিয়ার একটি কমিউনিটি সেন্টারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কর মাহমুদ (শুক্কুর কোম্পানি)। এছাড়াও মোহাম্মদপুর শেরেবাংলা নগর প আদাবরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের নেতৃত্বে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে মোহাম্মদপুর থানা বিএনপি ও ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও স্থানীয় বাসিন্দারা একসঙ্গে নৈশভোজে অংশ নেন। ঈদের আনন্দ ও সৌহার্দ্যের আবহে পুরো অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাস অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি