ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ১:২১

ভোলার লালমোহনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেছে ‘মানবতার পাশেই আমরা’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। ‘মানব সেবা উত্তম ইবাদত’ স্লােগানে রোববার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন উত্তর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এদিন বিনামূল্যে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে মানবতার পাশেই আমরা নামে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।

এর আগেও মহামারী করোনায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাক্স বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, অসহায়দের পাশে দাঁড়ানোসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে সংগঠনটি।

রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে উপস্থিত ছিলেন- মানবতার পাশেই আমরা সংগঠনের উপদেষ্টা ও অহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) শামীম রেজা, সাধারণ সম্পাদক শাখাওয়াত শিকদার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ ফিরোজ, এলএক্স অভি, মো. পারভেজ, আহমেদ ফারহান, নাজমুল ইসলাম নাঈম, রাকিব শিকদার প্রমুখ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত