ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২৬ রাত ১১:৪৩

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ শুধু প্রকৃতির বিষয় নয়, এটি মানুষের জীবন, স্বাস্থ্য, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। জলবায়ু পরিবর্তন, নদী দখল ও দূষণ, বনভূমি ধ্বংস, বায়ু দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ আমাদের পরিবেশকে ক্রমাগত ঝুঁকির মধ্যে ফেলছে।

গণঅধিকার পরিষদ বিশ্বাস করে, একটি সুস্থ ও টেকসই বাংলাদেশ গড়তে পরিবেশ সংরক্ষণকে জাতীয় অগ্রাধিকারের বিষয় হিসেবে বিবেচনা করতে হবে। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস নয়, বরং পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে। নদী, বন, কৃষিজমি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরিবেশ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা সময়ের দাবি।

বিশ্ব পরিবেশ দিবসে আমরা সকল নাগরিককে গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানাই।

আসুন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।

এমএসএম / এমএসএম

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই