গুগল ড্রাইভে ফাইল স্টোর করবেন যেভাবে
গুগল ড্রাইভের ক্লাউড স্টোরেজ সার্ভিস এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ক্লাউড স্টোজের মাধ্যমে আপলোড এবং বিভিন্ন ফাইল অ্যাকসেস করা যায় ফোন, ট্যাবলেট এবং কম্পিউটারে। এটি প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই প্রিইনস্টলড করা থাকে।
গুগল ড্রাইভের এ ক্লাউড স্টোরেজের মাধ্যমে গুরুত্বপূর্ণ সব নথি, ফাইল, তথ্য স্টোর করে রাখা যায়। এর ফলে সেই সকল ফাইলগুলো সুরক্ষিত থাকে। ভুলবশত নিজেদের সিস্টেম থেকে সেগুলো ডিলিট করে দিলে এবং হার্ড ডিস্ক ড্যামেজ হলেও সেই ফাইলগুলো গুগল ক্লাউড স্টোরেজে সুরক্ষিত থাকে।
গুগল ড্রাইভের ক্লাউড স্টোরেজ সার্ভিসের সুবিধা পাওয়ার জন্য সবার আগে জিমেইলে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
গুগল সম্প্রতি তাদের গুগল ফটো এবং ডেটার ক্ষেত্রে ফ্রি স্টোরেজ রিমুভ করে দিয়েছে। সমস্ত গুগল সার্ভিসের ক্ষেত্রে এখন ক্লাউড স্টোরেজ ড্রাইভে এগুলো স্টোর করা যাবে। এক্ষেত্রে ইউজাররা তাদের এক একটি গুগল অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজের সুবিধা পাবেন। বেশি স্টোরেজের সুবিধা পাওয়ার জন্য নিতে হবে মেম্বারশিপ। নিজেদের কম্পিউটারে গুগল ড্রাইভ আপলোড করার কয়েকটি সহজ পদ্ধতি তাই দেখে নেওয়া যাক এবার,-
প্রথমেই এন্টার করতে হবে drive.google.com। এবার দেখে নিতে হবে যে সঠিক গুগল অ্যাকাউন্টে সাইন ইন হয়েছে কিনা। এরপর ডানদিকের ওপরে থাকা প্রোফাইল ইমেজে ক্লিক করতে হবে। এরপর ব্রাউজার উইন্ডোর বাম দিকে থাকা মাই ড্রাইভে ক্লিক করতে হবে।
এবার ফাইল বেছে নিয়ে উইন্ডোস ফাইল এক্সপ্লোরারের (উইন্ডোস ফাইল এক্সপ্লোর) ড্রাইভে আপলোড করতে হবে। এরপর সেই ফাইলটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে।
এবার জেনে নিন স্মার্টফোনে গুগল ড্রাইভ অ্যাপ ইন্সটল করার পদ্ধতি,-
গুগল ড্রাইভ লঞ্চ করে তার প্লাস সিম্বলে ক্লিক করতে হবে, যেটি ডানদিকে নিচে রয়েছে।
ওপরের আপলোড অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোনের বিভিন্ন ধরনের ফাইল যোগ করতে পারবে। এরপর ফাইল সিলেকশন করে সেই ফাইলটি প্রেস এবং হোল্ড করে রাখতে হবে। নিজেদের পছন্দমতো ফাইল বেছে আপলোড করা যাবে। এরপর ওপরের ডানদিকের কোণে থাকা ডান বাটনে ক্লিক করলেই সেটি আপলোড হয়ে যাবে।
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা