বড়লেখায় ইউপি কার্যালয়ে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটির প্রতিবেদন জমা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হতে পারেনি জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি। ঘটনাটি তদন্ত শেষে সম্প্রতি ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাস কিংবা এসিড থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে তদন্তে তারা জানতে পেরেছেন।
জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপ-পরিচালক তানিয়া সুলতানা রোববার (৬ জুন) প্রতিবেদন জমা দেয়ার তথ্য নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি বলেন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন কিভাবে পুড়েছে তা স্পষ্ট নয়। তবে তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাস কিংবা এসিড থেকে আগুন লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এটা নিশ্চিত। তদন্ত শেষে আমরা প্রতিবেদন ডিসি স্যারের কাছে জমা দিয়েছি। তিনি (ডিসি) প্রতিবেদন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছেন। তবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এরপরও অধিকতর তদন্তের কোনো নির্দেশনা এলে তা তদন্তে করে দেখা হবে।
এদিকে, এর আগে উপজেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তবে ওই কমিটিও তদন্তে ইউনিয়নে আগুন লাগার কোনো কারণ নিশ্চিত হতে পারেনি। ঘটনাটি তদন্তের পর তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, বৈদ্যুতিক ত্রুটি, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ এবং বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়নি। এতে ইউনিয়নে পরিকল্পিতভাবে কেউ আগুন ধরিয়েছে কি-না তা নিয়েও প্রশ্ন ওঠে।
থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল সকালে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনে আগুন লাগে। ওই দিন সকাল ৮টার দিকে বড়লেখা থানার ওসি মৌলভীবাজারে যাওয়ার পথে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাৎক্ষণিক বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিনকে জানান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইউনিয়ন পরিষদ ভবনের সেমিপাকা ৫টি কক্ষ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চেয়ারম্যানের কক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের কক্ষসহ পাঁচটি কক্ষের পাশাপাশি ইউনিয়নের ৫টি কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সকল নথি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি তদন্তে ওই দিনই বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরাকে আহ্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনুপ কুমার সিংহকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। পাশাপাশি ঘটনার দিন জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকারের উপ-পরিচালক তানিয়া সুলতানাকে আহ্বায়ক এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) মো. রুহুল আমীনকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ১৫ কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত
আদমদীঘিতে গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী গ্রেফতার
রায়গঞ্জ উপজেলা সদরে টিটিসি স্থাপনের দাবিতে বিক্ষোভ- সমাবেশ, ইউএনওকে স্মারকলিপি প্রদান
বাগেরহাটে কলেজ ছাত্র জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যূত্থান ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো - সাবেক মেয়র সাক্কু
গজারিয়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ইং উপলক্ষ্যে আলোচনা সভা
ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় স্বর্ণ ছিনতাই;চক্রের এক সদস্য গ্রেপ্তার
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
তিরমিজি শরিফের ব্যাখ্যায় ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন
Link Copied