ফুলবাড়ীতে শিশু অধিকার সপ্তাহ ও ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরপূর্তি উৎসব পালিত
জাতীয় শিশু অধিকার সপ্তাহ সমাপনী ও শিশুদের কল্যাণে নিবেদিত উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরপূর্তি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার (১০ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির সহযোগিতায় এ উৎসবে ৫০ বছরের থিম সং, বিশেষ স্মরণিকার মোড়ক প্রধান অতিথি হিসেবে উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ব্যবস্থাপক মি. স্বপন সিং, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ, ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়াকে সম্মাননা স্মারক পূর্বক ক্রেস্ট প্রদান করেন সংস্থাটির উপজেলা ব্যবস্থাপক মি. স্বপন সিং। শেষে তথ্যচিত্র প্রদর্শন, বাল্যবিবাহের কুফল বিষয়ক নাটিকা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ওয়ার্ল্ড ভিশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাদের উন্নয়ন মূলক কার্যক্রমে শিশু কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক দাতা সংস্থা হিসেবে সংস্থাটি বিশ্বজুড়ে তাদের এই মহতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারেরর পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মানুষের জীবনের মান উন্নয়নসহ সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন