ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইফা মহাপরিচালক
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত "ইফার নতুন ডিজি মুহাম্মদ মুহিববুল্লার ভয়াবহ প্রতারণা-জালিয়াতি" শীর্ষক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। এক বিবৃতিতে তিনি উক্ত প্রতিবেদনটিকে সম্পূর্ণ অসত্য, কাল্পনিক, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে প্রকৃত সত্য তুলে ধরে ইফা মহাপরিচালক জানান, প্রতিবেদনে তাঁর দাওরায়ে হাদিসের সনদ জাল হওয়ার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ২০১৫ সালের রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকাকালীন একজন কর্মকর্তার মনগড়া রিপোর্টের বরাতে এই অভিযোগ আনা হয়েছে। যেকোনো ব্যক্তি চাইলে এখনও দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় গিয়ে এই সনদের সত্যতা যাচাই করতে পারেন। ১৯৯৬ সালে এই সনদের ভিত্তিতেই তাঁর নিয়োগ হয়েছিল।
দাখিল পাসের বয়স নিয়ে গাণিতিক জটিলতার দাবিটিও অবান্তর। তৎকালীন শিক্ষাবোর্ডের অনুমোদনেই যথাসময়ে পরীক্ষায় অংশ নেওয়া হয়েছিল। বাংলাদেশে ১০ বছর বয়সে দাখিল পাস করার একাধিক নজির রয়েছে। এছাড়া, একই বছরে দুই দেশে পড়াশোনার দাবিটি মিথ্যা। বাংলাদেশে দাখিল পাসের পর নিয়মতান্ত্রিক বিরতি নিয়ে ভারতের বিখ্যাত ‘দারুল উলুম নদওয়াতুল উলামা’ থেকে তিনি শিক্ষা সম্পন্ন করেন। ফাজিলের সনদের শিক্ষাবর্ষে কোনো অমিল থাকলে তা বোর্ডের দাপ্তরিক ত্রুটি, কোনো ব্যক্তিগত জালিয়াতি নয়।
দীর্ঘ চাকরি জীবনের সাধারণ প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে "অসদাচরণ" বা "ষড়যন্ত্র" হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালের সাময়িক বরখাস্তের আদেশটি ছিল একটি চক্রান্ত, যা পরবর্তীতে কর্তৃপক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে ২/২/২০০৯ তারিখে প্রত্যাহার করে নেয়। ইমামের পদোন্নতি আদেশ বা ভুয়া জ্যেষ্ঠতার তালিকা তৈরির অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক। রিটের সাথে সংযুক্ত জ্যেষ্ঠতার তালিকাটি পূর্ব থেকেই সিলেকশন কমিটির সভার কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত ছিল, যা জালিয়াতি করার কোনো সুযোগ বা প্রয়োজন নেই।
ক্ষমতার অপব্যবহার করে কোনো প্রতিষ্ঠানকে অবৈধভাবে হালাল সনদ দেওয়া হয়নি উল্লেখ করে তিনি জানান, হাইকোর্টের রায়ের ভিত্তিতে একজন মুফতি হিসেবে ধর্মীয় মতামত দেওয়া তাঁর এখতিয়ারের অংশ। তৎকালীন সময়ে দেশে সরকারি হালাল সনদ দেওয়ার প্রতিষ্ঠান না থাকায় সরকারের রাজস্ব ও রপ্তানি আয়ের সুবিধার্থে কিছু রপ্তানিকারককে এই সনদ দেওয়া হয়েছিল। এ নিয়ে ২০১৫ সালে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সুনির্দিষ্ট আইনি ও ধর্মীয় ব্যাখ্যার প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিষয়টি থেকে সরে আসে। পাশাপাশি, বিভিন্ন ব্যাংকের শরিয়াহ বোর্ডের সদস্য হওয়া কোনো লাভজনক বা নিয়মিত পদ নয় এবং এটি সরকারি চাকরিবিধির লঙ্ঘন নয়।
ব্যক্তিগত প্রভাব খাটিয়ে প্রতি বছর হজে যাওয়ার দাবিটিকে দূরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ডিজিটাইলেশন অব কোরআন’ কাজের স্বীকৃতির পুরস্কারস্বরূপ এবং বঙ্গভবনে হজ প্রশিক্ষকের দায়িত্ব পালন করায় মহামান্য রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রীয় খরচে হজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি সফরই সম্পূর্ণ রাষ্ট্রীয় অনুমোদন ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
বিবৃতিতে ইফা মহাপরিচালক উল্লেখ করেন, একটি কায়েমি স্বার্থান্বেষী মহল তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং ইসলামিক ফাউন্ডেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে এই বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি সাংবাদিকতার নীতিনৈতিকতার প্রতি সম্মান প্রদর্শন করে এই প্রতিবাদলিপিটি সমগুরুত্বের সাথে প্রকাশের অনুরোধ জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি