ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন জব্দ, মামলা দিলেন উত্তরা ট্রাফিকের এডিসি রুবেল হক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ৩:২৯

ঢাকা, ৭ জুন (রবিবার): রাজধানীর এয়ারপোর্ট এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ঢাকা থেকে শেরপুরগামী একটি পরিবহন থেকে হর্ন জব্দ করে জরিমানা ও মামলা করেছেন উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক।

এডিসি রুবেল হক বলেন, “বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে শব্দ দূষণমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এখানে মোটরযান থেকে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে উক্ত পরিবহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ১৯(২) ধারায় মামলা ও জরিমানা করা হয়েছে।”

তিনি আরও জানান, নীরব এলাকা সুরক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে নীরব এলাকায় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সচিবালয়সহ হাসপাতালের চারপাশের ১০০ মিটার পর্যন্ত এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে। এসব এলাকায় মোটরযান থেকে হর্ন বাজানো একেবারে নিষেধ।

২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুসারে, নীরব এলাকায় দিনের বেলা সর্বোচ্চ ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেলের বেশি শব্দ করা দণ্ডনীয় অপরাধ। এ আইন লঙ্ঘন করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

উত্তরা ট্রাফিক বিভাগ জানিয়েছে, শব্দ দূষণ রোধে এবং নীরব এলাকা রক্ষায় নিয়মিত অভিযান চলবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল