ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ৪:৯

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক বিল্লাল হোসেন (৩২) নিহত হয়েছেন। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন গ্রামের ঈমান আলীর ছেলে। রোববার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মাওনা হাইওয়ে থানার সেকেন্ড অফিসারর উপ-পরিদর্শক (এস আই) হাদিউল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এস আই হাদিউল ইসলাম জানান, বিল্লাল হোসেন তার নিজ বাড়ী ময়মনসিংহের গৌরীপুর থেকে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিল। সে ঢাকায় ড্রাইভারের চাকুরী করে। ঢাকাগামী মোটরসাইকেল মাস্টারবাড়ী এলাকায় পৗঁছলে পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক বিল্লাল হোসেন নিহত ও একজন আরোহী আহত হন। আরোহীকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আসার পর বলা যাবে লাশের ময়না তদন্ত হবে না তারা আবেদন করে বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যাবে।    

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার