ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২৬ রাত ১০:১৪

তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং" প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন৷ এ আয়োজনে জেলা পর্যায়ে তিনটি দল নির্বাচিত হওয়ায় তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান৷ 

রোববার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং" শীর্ষক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন তিনি৷ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে৷

এদের মধ্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের দল ১ম স্থান, রাজউক উত্তরা মডেল কলেজের দল ২য় স্থান এবং হলিক্রস উচ্চ বিদ্যালয়ের দল তৃতীয় স্থান অধিকার করে৷ 
জানা গেছে, প্রতিটি দলে সদস্য সংখ্যা ৫ জন (৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক)। অর্থাৎ জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রতিযোগী সংখ্যা ১৮৫ জন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জুবাইদা রহমান বলেন, বিগত বছরগুলোতে অবহেলা ও অযত্নের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু প্রতিকূল সেই বাস্তবতাও শিক্ষক-শিক্ষার্থীদের মনোবল ভাঙতে পারেনি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তারা নিষ্ঠা, অধ্যবসায় ও আন্তরিকতার সঙ্গে নিজেদের এগিয়ে নিয়েছে এবং নানা ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে।

সায়েন্স প্রজেক্টের প্রশংসা করে তিনি বলেন, প্রতিটি প্রকল্পের পেছনে শিক্ষার্থীদের অসংখ্য ঘণ্টার পরিশ্রম, গবেষণা, চিন্তা ও সৃজনশীলতা জড়িয়ে আছে। একটি ভালো উদ্ভাবন বা বৈজ্ঞানিক প্রকল্প রাতারাতি তৈরি হয় না; এর জন্য প্রয়োজন ধৈর্য, মেধা ও নিরলস প্রচেষ্টা। শিক্ষার্থীদের সেই শ্রম ও নিষ্ঠার প্রতিফলনই আজকের এই চমৎকার প্রকল্পগুলো। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্ভাবনী চর্চা ভবিষ্যতে তাদের আরও বড় সাফল্যের পথে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, কেবল পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময়, সৃজনশীল ও জীবনঘনিষ্ঠ করে তুলতে হবে। এমন শিক্ষাব্যবস্থাই আগামী প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগই আগামী দিনের বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক রাষ্ট্রে পরিণত করবে। তরুণদের সৃজনশীল ধারণা ও উদ্ভাবনকে বাস্তব রূপ দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এ ধরনের আয়োজন সেই প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। নতুন নতুন স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্ভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য জেলা প্রশাসন সবসময় সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে