ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অক্সিজেন কমে বিষাক্ত মিথেনে ছেয়ে যাবে পৃথিবী!


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ১২:২২

বিজ্ঞানীদের আশঙ্কা ভবিষ্যতে পৃথিবীর অক্সিজেন কমে দিয়ে মিথেনে ভরে উঠবে বায়ুমণ্ডল। তখন অক্সিজেন থাকবে একেবারেই নগণ্য পরিমাণে। এর ফলে পৃথিবী আবার ফিরে যাবে পুরনো চেহারায়।

এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার জিওসায়েন্স’-এ। কিন্তু কেন এমন পরিবর্তন হবে? বিজ্ঞানীরা বহুদিন আগেই জানিয়েছিলেন, সূর্যের তেজস্ক্রিয়তার কবলে পড়ে পৃথিবীর সাগর-নদী-খাল-বিল থেকে পানি উবে যাবে। ২০০ কোটি বছরের মধ্যেই জলশূন্য হয়ে পড়ার কারণেই প্রাণহীন হয়ে যাবে পৃথিবী।

কিন্তু সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, তার আগে অক্সিজেনহীনতাই পৃথিবী থেকে প্রাণের প্রাচুর্যকে ধ্বংস করবে। কেবলমাত্র অণুজীব ছাড়া আর কেউ টিকতে পারবে না পৃথিবীতে।

এর আগে ‘নিউ সায়েন্টিস্ট’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে ভূবিজ্ঞানী ক্রিস রেইনহার্ড দাবি করেছিলেন, অক্সিজেন হ্রাসের হার বেশ দ্রুতগামী। নতুন গবেষণাতেও সেই আশঙ্কারই ভবিষ্যৎ ছবি ফুটে উঠছে।

নতুন গবেষণাপত্রে জানানো হয়েছে, সূর্যের উজ্জ্বলতার তারতম্যের ধাক্কায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমতে শুরু করেছে। আর কার্বন ডাই অক্সাইড কমার অর্থ উদ্ভিদের সালোকসংশ্লেষের পরিমাণ কমা। তার ফলে অক্সিজেন কম উৎপন্ন হবে। আর সেই অক্সিজেনের ঘাটতির কারণেই একসময় পৃথিবী হয়ে যাবে নিষ্প্রাণ। প্রাগৈতিহাসিক পৃথিবীর প্রাণহীন সেই পৃথিবীতে কেবল অণুজীবরাই টিকে থাকতে পারবে।

কতদিনের মধ্যে এমন হতে পারে? বিজ্ঞানীদের আশঙ্কা আর ১০০ থেকে ২০০ কোটি বছরের মধ্য়েই অক্সিজেন উবে যেতে পারে পৃথিবী থেকে। বিজ্ঞানীদের বক্তব্য, এই পরিস্থিতিতে গবেষকদের কাজ, অন্য গ্রহে প্রাণের অনুসন্ধান করা। সেখানে মিথেন কিংবা অন্যান্য় কোনও গ্যাস-প্রধান জীবজগৎ আছে কিনা খোঁজ করে দেখা যেতে পারে।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন