ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

‘জনতুষ্টিমূলক বাজেট, বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন’: জিএম কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৬-২০২৬ রাত ১১:৩৬

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মূলত একটি জনতুষ্টিমূলক বাজেট। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হয়েছে এবং জনগণের মধ্যে স্বস্তির বার্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাজেটে ঘোষিত বিপুল ব্যয়ের অর্থায়ন কীভাবে হবে, সে বিষয়ে যথেষ্ট স্পষ্টতা নেই বলে মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে এবারের বাজেটকে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা’ হিসেবে উল্লেখ করলেও বাস্তবে এটি কতটা গণতান্ত্রিক, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা এবং বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক উদ্যোগ হলেও এগুলো মূলত আগের ধারাবাহিকতারই অংশ।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি শুল্কে ছাড় এবং বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাজেটে নির্ধারিত রাজস্ব আহরণের লক্ষ্য অর্জন কঠিন হবে। তার মতে, দেশে ব্যবসাবান্ধব পরিবেশের অভাব রয়েছে এবং ধারাবাহিকভাবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে।
তিনি দাবি করেন, ইতোমধ্যে প্রায় ৪০০ কারখানা বন্ধ হয়েছে, যার ফলে বেকারত্ব বাড়ছে। একই সঙ্গে ইরানকে কেন্দ্র করে সৃষ্ট আন্তর্জাতিক অস্থিরতার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব বাজেটে প্রতিফলিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক এ মন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং এর নেতিবাচক প্রভাব ব্যবসা-বাণিজ্যের ওপরও পড়ছে।
বাজেটের আর্থিক বিশ্লেষণ তুলে ধরে জিএম কাদের বলেন, প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা। রাজস্ব আয়ের পুরো অর্থ পরিচালন ব্যয়ে ব্যয় করলেও প্রায় ২ লাখ ২৯ হাজার ৬১১ কোটি টাকার ঘাটতি থাকবে। ফলে এই ঘাটতি পূরণে সরকারকে দেশি-বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন ব্যয়ের জন্য বৈদেশিক ঋণের পাশাপাশি অতিরিক্ত ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি টাকার প্রয়োজন হবে। এতে মোট বাজেট ঘাটতি প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৪৬১ কোটি টাকায় পৌঁছাতে পারে। এত বড় ঘাটতি ঋণের মাধ্যমে পূরণের পরিকল্পনা থাকায় বাজেটের বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায় বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক স্থিতিশীলতার প্রসঙ্গ তুলে জিএম কাদের বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। তিনি বলেন, দেশের বৃহৎ রাজনৈতিক শক্তির সমর্থকদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখলে জাতীয় স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।
বর্তমান পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে তিনি প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি পরিহার করে দল-মত নির্বিশেষে সব নাগরিককে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বাজেটের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানমুখী বাজেট প্রণয়নের দাবি জানান।

এমএসএম / এমএসএম

‘জনতুষ্টিমূলক বাজেট, বাস্তবায়ন নিয়ে বড় প্রশ্ন’: জিএম কাদের

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

সাবেক কাউন্সিলর মানিকের দীর্ঘ কারাবাস নিয়ে পরিবারের প্রশ্ন, ‘জামিনের পরও কেন নতুন মামলা?’

উত্তর সিটিতে বাংলাদেশ কংগ্রেসের মেয়র প্রার্থী শামীম আহমদ

ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল

ভারতীয় পুশইনের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন, বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

পর্যাপ্ত না ঘুমিয়ে গাড়ি চালানো যাবে না: এডিসি রুবেল হক

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে নয়াপল্টনে যুবদল নেতাদের শান্তিপূর্ণ অবস্থান

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ড্যাবের ধন্যবাদ

হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং, মুগদায় অপরাধচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

ডেমরায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার উৎসব, ৪৬ বিজ্ঞান ও স্টার্টআপ প্রকল্পের প্রদর্শনী