লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে ঘিরে লন্ডনে একটি রাজনৈতিক অনুষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভ, পাল্টা অবস্থান এবং ডিম নিক্ষেপের ঘটনায় অনুষ্ঠানস্থল এলাকায় কয়েক ঘণ্টা ধরে উত্তপ্ত পরিবেশ বিরাজ করে।
সোমবার (১৫ জুন) ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে অনুষ্ঠান শুরুর আগেই সভাস্থলের বাইরে তাঁর বিরোধী অবস্থানের প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের পাশাপাশি এনসিপির সমর্থকেরাও এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে।
নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বিলম্বে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছান হাসনাত আবদুল্লাহ। তিনি সভায় বক্তব্য দেওয়ার পর পুলিশি পাহারায় স্থান ত্যাগ করেন।
এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় কয়েকজনকে আটক করেছে লন্ডন পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে প্রবাসী আওয়ামী লীগের এক নেতাও রয়েছেন। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলের বাইরে এবং আশপাশের এলাকায় হাসনাত আবদুল্লাহর সফর ঘিরে কিছু ব্যক্তি প্রতিবাদী স্লোগান ও মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তাঁর সফরসঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে এনসিপির কেন্দ্রীয় এক নেতার গায়ে ডিম লাগে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।
ঘটনার পর উভয় পক্ষের কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে।
এ ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্স একটি বিবৃতি প্রকাশ করে ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের কর্মীদের দায়ী করেছে। সংগঠনটির দাবি, সফরকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে উসকানিমূলক আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
সংগঠনটি আরও বলেছে, গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং রাজনৈতিক ভিন্নমতকে ভয়ভীতি দেখানোর সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা।
Aminur / Aminur
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত