ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রসাদপুরকে মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান রোকুনুজ্জামান


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ১২:৩৮

নওগাঁর মান্দায় মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে করতে চান ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রোকুনুজ্জামান। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা। আসন্ন ‍ইউপি নির্বাচনকে ঘিরে কয়েকজনের নামের গুঞ্জন শোনা গেলেও এরমধ্যে রোকুনুজ্জামান নতুন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এগিয়ে আছেন বলে অনেকে জানিয়েছেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে দলের সকল কার্যক্রমে সংক্রিয় ভূমিকা রাখছেন। দলীয় সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে দলকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নের সকল জায়গায় সব সময় দৌড়ঝাঁপ করতে তাকে দেখা যায়। তিনি আওয়ামী পরিবারের সন্তান ও দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা হিসেবে নৌকার মনোনয়নপ্রত্যাশী।

এ ব্যাপারে মনোনয়নপ্রত্যাশী রোকুনুজ্জামান বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত করতে আমার সবটুকু দিয়ে কাজ করে যাচ্ছি। দলের পাশে সব সময় ছিলাম এবং থাকব। সেই সাথে তিনি সমাজ বিনির্মাণে কাজ করার জন্য এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন। রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে চান। তরুণ সমাজের কথা ভেবে ইউনিয়নকে মাদকমুক্ত করতে চান। আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী। সৎ-যোগ্য প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়তে চান তিনি। সঠিক নেতৃত্বে যেন ইউনিয়ন এগিয়ে যায় এ আশাবাদ ব্যক্ত করেন তরুণ এই চেয়ারম্যান প্রার্থী।

তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সহযোগিতা ও দোয়ায় ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছি। সেই সাথে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোরশেদ বাবু ভাইয়ের নির্দেশনায় প্রসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে সব সময় কাজ করে যাব।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬