ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে 'ওমেন্স জব ফেয়ার- ২০২৬ ' অনুষ্ঠিত হয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২৬ রাত ১০:৫১

বাংলাদেশের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দক্ষ নারী পেশাজীবীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানীর গুলশানে এলিট  কনভেনশন  হলে ( ১৯ জুন ২০২৬)  শুক্রবার সকাল ১০ টায়  উদ্বোধন হয়   দেশের সর্বপ্রথম  -  ওমেন্স  জব ফেয়ার- ২০২৬ ।   ‘atB Jobs’ কর্তৃক আয়োজিত এই মেলাটি 
​নারীদের কর্মসংস্থান, ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের নতুন সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এই বিশেষ  উদ্যোগ বাংলাদেশ নারীদের মধ্যে এক নতুন  সম্ভাবনার দ্বার উন্মোচন করলো।  এই মেলাতে উপস্থিত সকল নারীদের মধ্যে এক নতুন উৎসাহ,  উদ্দীপনা এবং অনুপ্রেরণার  নতুন গতি লক্ষ্য করা যায়। তাছাড়া, স্বপ্নবাজ নারীদের চোখে মুখে এক নতুন কৌতুহলের সৃষ্টি হয় যা তাদের নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি করবে বলে আশা করা যায় ।  ‘atB Jobs Presents Women's Job Fair 2026’ শিরোনামের এই আয়োজনে টাইটেল পার্টনার হিসেবে   উপস্থিত ছিলেন   ‘Career Hub - Powered by BRAC’ এবং ওমেন্স  এমপাওয়ারমেন্ট পার্টনার হিসেবে উপস্থিত আছেন  ‘SMC’।
​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মেলায় ৫,০০০-এর বেশি নারী চাকরিপ্রার্থী এবং ৫০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় অংশ নিতে ইতিমধ্যে আরং, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি, এসটিএস গ্রুপ, সাজিদা ফাউন্ডেশন, আইফার্মার, সিঞ্জেন্টা বাংলাদেশ, কিউএ হারবার লিমিটেড, হামিদ গ্রুপ, অরেঞ্জ কর্নার, প্রাণ, ফকির ফ্যাশন, লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি, বিটোপি গ্রুপ, এশিয়ান হোল্ডিংস, গেট লিভার্জ, অগমেডিক্স বাংলাদেশ, জব বুস্টার বাংলাদেশ, জেনোভ বিপিও, ফাইবার@হোম, ওয়েন্ড, ওয়ান্ডারওম্যান, সানম্যান গ্রুপ, গ্লেফিট, সানসেট কুয়াকাটা, বে ডেভেলপমেন্ট, নিপ্পন কোয়েই বাংলাদেশ লিমিটেড এবং জোলস পাওয়ার লিমিটেডসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের অংশগ্রহণ করেছে। এছাড়া ইভেন্ট পার্টনার হিসেবে  জেট্রো (JETRO), জেবিসিসিআই (JBCCI), কিমোনোভার (KIMONOVA), ব্রিয়োনা (BREONNA), জয়া স্যানিটারি ন্যাপকিন, এসএমসি প্লাস এবং জাপানিজ রেস্টুরেন্ট ‘তাকুমি’।
​মেলায় চাকরির সুযোগের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন, সরাসরি ইন্টারভিউ, ওয়ার্কশপ এবং নেটওয়ার্কিং সুবিধা। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ ‘এক্সপেরিয়েন্স জোন’, যেখানে জাপানিজ কিমোনো (ঐতিহ্যবাহী জাপানি পোশাক),  ছবি তোলা, ঐতিহ্যবাহী জাপানি খাবারের স্বাদ গ্রহণ, সেলফি কর্নার এবং ব্রেস্টফিডিং জোনসহ  আরো অনেক  বিশেষ সুবিধার  ব্যবস্থা রাখা হয়েছে উক্ত মেলায়। 
​আয়োজকদের প্রত্যাশা, দক্ষ নারী জনশক্তিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সামনে নিয়ে আসার মাধ্যমে এই মেলা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে।  এছাড়াও,  নারীদের নতুন নতুন সুপ্ত  প্রতিভাকে  আলোকিত পথের সন্ধানে নিয়ে যাবে বলে আয়োজকদের বিশ্বাস বলে তারা জানায়।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল