ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা জাহিদের ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ২:২

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রায় দুই বছর ধরে মারাত্মক ব্লাড ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ করার পর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি হাসপাতালের আইসিইউতে ১৯ দিন ভর্তি ছিলেন।

মরহুম জাহিদুল ইসলাম জাহিদের জন্ম ১৯৯৮ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে। তাঁর পিতা মো. মোতাহার ফকির এবং মাতা ছালেহা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। শিক্ষাজীবনে তেজগাঁও কলেজ থেকে সফলভাবে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন জাহিদ। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। ২৬ নং ওয়ার্ড তেজগাঁও থানা ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয় এবং পরবর্তীতে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালে ঢাকা-১২ আসনের দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে গিয়ে তিনি ছাত্রলীগের ভয়াবহ হামলার শিকার হন। বিএনপির নানা সংকটময় মুহূর্তে এবং কঠিন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সবসময় সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে তাঁর এই অকাল মৃত্যুতে সহযোদ্ধাদের মাঝে গভীর শোকের পাশাপাশি একটি প্রচ্ছন্ন আক্ষেপ ও ক্ষোভ রয়ে গেছে। দীর্ঘ চিকিৎসাকালীন অসুস্থতার সময় তিনি দলীয়ভাবে তেমন কোনো প্রত্যাশিত সহযোগিতা পাননি এবং তাঁর পরিবারকে একাই এই ব্যয়বহুল ও কঠিন লড়াই চালিয়ে যেতে হয়েছে বলে জানা গেছে।

মো. জাহিদুল ইসলাম জাহিদের আকস্মিক মৃত্যুতে তাঁর রাজনৈতিক সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল