ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার ৫৬টি খাল অবৈধ দখলমুক্ত করার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসকের


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ৪:৫৭

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত দুইটি পৃথক কমিটির মাধ্যমে উত্তর অংশের ২৭টি এবং দক্ষিণ অংশের ২৯টি খালের অবৈধ দখলদার উচ্ছেদ করে পুনরুদ্ধার করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে নগরবাসীকে সাথে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) একটি আধুনিক, দুর্গন্ধমুক্ত ও সুন্দর নগরী হিসেবে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

শনিবার দুপুরে মিরপুর-১২ নম্বরের মুসলিম বাজার খালের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তারা যৌথভাবে এই ঘোষণা দেন। পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, খালগুলো দখলমুক্ত করার পর ডিমারকেশনের (সীমানা নির্ধারণ) মাধ্যমে দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। ঢাকা শহরের খালগুলো সঠিকভাবে সংরক্ষণ করা না গেলে পুরো নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই নগরবাসীর বৃহত্তর স্বার্থেই তিনি খালগুলো পুনরুদ্ধার ও স্থায়ী সংরক্ষণে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ডিএনসিসির ২৭টি ও ডিএসসিসির ২৯টি ছোট-বড় খালের ময়লা-আবর্জনা অপসারণের কাজ বর্তমানে পুরোদমে চলছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিগত ১৯ বছরে আন্তরিকতার সাথে কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়নি বলে অভিযোগ করে তিনি জানান, বর্তমান সরকার নগরবাসীর স্বার্থে প্রতিটি অলিগলি ও খালের বর্জ্য অপসারণ শুরু করেছে। শুধুমাত্র এই মুসলিম বাজার খাল থেকেই ইতোমধ্যে প্রায় ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। এভাবে সব খালের ময়লা সরিয়ে বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা হবে। পাশাপাশি তিনি সতর্ক করে দেন, সিটি কর্পোরেশন এলাকা পরিষ্কার করার পর যদি কেউ পুনরায় খালে, রাস্তার পাশে বা বাড়ির আশেপাশে ময়লা ফেলে, তবে আইন অনুযায়ী কঠোর জরিমানা করা হবে। যতদিন সিটি কর্পোরেশন ও প্রশাসক থাকবেন, ততদিন এই পুনরুদ্ধার, লাইনিং ও পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেন, জনগণের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সকল সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জানান, গত ৫ জুনের পর থেকে এ পর্যন্ত মুসলিম বাজার খালের তলদেশের ৪১৬ ট্রাক শ্লাজ ও ময়লা অপসারণ করা হয়েছে। দীর্ঘ ১৯ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এভাবে কোনো খাল হতে ময়লা আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল খাল এভাবে পর্যায়ক্রমে পরিষ্কার করে নগরবাসীকে জলাবদ্ধতামুক্ত ও ডেঙ্গুমুক্ত শহর উপহার দেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, নগরবাসীর ভোগান্তি কমাতে একই রাস্তা বারবার খনন না করে ওয়াসা ও ডেসকোর সাথে সমন্বয় করে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চলছে। মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নেওয়া শেষে প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক খালের আশপাশের এলাকা সরজমিনে পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান