ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৬-২০২৬ বিকাল ৫:৬

ঢাকার মিরপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে (মউবিক) আজ (২০ জুন ২০২৬) রূপনগরস্থ কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী ‘বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’  অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রসার, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা-এর প্রয়োগকে সামনে রেখে এ কর্মশালার আয়োজন করা হয়।
সকালে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হামিদুল হক মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড-হক কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা এবং শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ।
কর্মশালায় মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, সৃজনশীল শিক্ষক, এমইউবিসি-এ্যাপস-এর ব্যবহারিক গুরুত্ব এবং শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা ও প্রয়োগ। বিভিন্ন সেশনে প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এডিসফট লিমিটেডের প্রতিনিধিরা পাঠ উপস্থাপন করেন।
বিশেষ করে ‘ এআই পরিচিতি এবং শিক্ষায় এআই -এর প্রয়োজনীয়তা’ বিষয়ক সেশনটি অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এতে শিক্ষণ-শেখন কার্যক্রমকে আরও যুগোপযোগী, কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বাস্তবতায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল শিক্ষা উপকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে শিক্ষকদের সুস্পষ্ট ধারণা ও দক্ষতা অর্জন অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে ম. হামিদুল হক মানিক বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদেরও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অভিভাবক প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা বলেন, “একজন অভিভাবক হিসেবে আমি বিশ্বাস করি, দক্ষ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শিক্ষকই শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারেন। এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
শিক্ষক প্রতিনিধি শামীমা আহমেদ বলেন, “শিক্ষকতা একটি চলমান শেখার প্রক্রিয়া। নতুন প্রযুক্তি, আধুনিক শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আরও কার্যকর ও আনন্দময় শিক্ষা প্রদান করতে সক্ষম হব।”

প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বলেন, “শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, সৃজনশীল ও প্রযুক্তিবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবেন।”
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা শুধু শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেই সহায়তা করবে না, বরং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার মান, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার্থীসেবার গুণগত উৎকর্ষতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
অভিভাবকরা আশা প্রকাশ করছেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার মান আরো একধাপ এগিয়ে যাবে।

এমএসএম / এমএসএম

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা