ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কর্মসংস্থানে ৬৪ জেলায় ৫৫০ বিডিসেট স্থাপন হবে: আইসিটি প্রতিমন্ত্রী


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬-৬-২০২১ বিকাল ৫:২৫


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের জন্য জামালপুরে একটি হাইটেক পার্ক নির্মাণ করা হবে। এছাড়া জামালপুরের প্রতিটি উপজেলাসহ দেশের ৬৪ জেলায় ৫৫০টি ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) স্থাপন করা হবে।

রোববার জামালপুরের শারীরিক প্রতিবন্ধী আকলিমা আক্তারকে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজম ঢাকার আগারগাঁওয়ে আইসিটি বিভাগে প্রতিমন্ত্রীর দফতরে আকলিমার পক্ষে ল্যাপটপটি গ্রহণ করেন। এ সময় জামালপুর প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হন আকলিমা আক্তার, স্থানীয় ব্যক্তি ও সাংবাদিকরা।

প্রতিমন্ত্রী পলক বলেন, আইসিটি খাতে গত ১২ বছরে ১৫ লাখ তরুণ-তরুণীর প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান হয়েছে। আগামীতে ৬৪ জেলায় বিশেষভাবে সক্ষমদের প্রশিক্ষণ দেয়ার পর তাদের হাতে বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ প্রদান করা হবে। এছাড়াও ৪ হাজার ফ্রিল্যান্সারকে ল্যাপটপ উপহার দেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যেসব শারীরিক প্রতিবন্ধী তরুণ-তরুণীরা প্রযুক্তিনির্ভর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাদের সে স্বপ্ন পূরণের জন্য সরকার সবসময় পাশে থাকবে।

শারীরিক প্রতিবন্ধীরা অনেকেই প্রতিভাবান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধকতাকে জয় করে তাদের প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে এবং অর্থনৈতিকভাবে সচ্ছলতা আনতে আমাদের সবার কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

আকলিমার সংগ্রামী জীবন নিয়ে প্রতিবেদন তুলে ধরার জন্য ৭১ টেলিভিশন ও চাকরি প্রদানের জন্য জামালপুর পৌরসভার মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান জুনাইদ আহমেদ পলক।

পরে প্রতিমন্ত্রী আকলিমার ল্যাপটপটি জামালপুর-৩ আসনের এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের হাতে তুলে দেন।

উল্লেখ্য, জামালপুর পৌরসভার কম্পুপুর গ্রামের কৃষক আলতাফ হোসেনের পাঁচ ছেলে মেয়ের মধ্যে আকলিমা দ্বিতীয়। জন্মের ছয় মাস পর টাইফয়েডে স্বাভাবিক হাটা চলার শক্তি হারিয়ে ফেলেন আকলিমা। কিন্তু প্রতিবন্ধকতার কাছে তিনি হার মানেননি। মায়ের কোলে চড়ে আর হামাগুড়ি দিয়ে ক্লাস করে অর্জন করেছেন মাস্টার্স ডিগ্রি। পড়ালেখা শেষে চাকরির জন্য যখন দ্বারে দ্বারে ঘুরছেন তখন আকলিমার সাহায্যে এগিয়ে আসেন জামালপুর পৌর মেয়র এবং পৌরসভার কর আদায় শাখায় কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেন।

আলম / আলম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন