ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মাদক, ছিনতাই, অপহরণের বিরুদ্ধে কঠোর অবস্থানে উত্তরা পূর্ব থানা অফিসার ইনচার্জ(ওসি) মোরশেদ আলম


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ২৪-৬-২০২৬ রাত ১০:৪৫

রাজধানীর উত্তরার গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি, জোরদার করা হয়েছে নজরদারি ও বিশেষ অভিযান, 
মাদক চোরাকারবারি, ছিনতাইকারী, অপহরণকারী এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উত্তরা পূর্ব থানা। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উত্তরা পূর্ব থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উত্তরা পূর্ব থানা এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই ও অপহরণ চক্রের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক, উসকানিমূলক কর্মকাণ্ড এবং বেআইনি সমাবেশ প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উত্তরা পূর্ব থানা পুলিশ, 
উত্তরা পূর্ব থানার অফিসার  ইনচার্জ (ওসি) মোরশেদ আলম-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা মাঠপর্যায়ে কাজ করছেন। গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা, মার্কেট, বাসস্ট্যান্ড এবং জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মোরশেদ আলম বলেন,
“অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক, ছিনতাই, অপহরণ কিংবা নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সামাজিক দায়িত্বও। সাধারণ জনগণ সচেতন হলে এবং তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।”
তিনি আরো বলেন, পুলিশের পক্ষ থেকে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সন্দেহজনক ব্যক্তি, যানবাহন অথবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, পুলিশের টহল ও তৎপরতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যার ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। তারা অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

এভাবে সমন্বিত পদক্ষেপ, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে উত্তরা এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে কাজ করছে উত্তরা পূর্ব থানা পুলিশ

এমএসএম / এমএসএম

২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল

আদমজী ইপিজেডে পোশাক কারখানার গুদামে আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সুজন ও কাইলা নবীর পাল্লায় পড়ে সর্বস্ব হারিয়ে ফেরারী আসামীর মতো ঘুরছেন যুবদলের তিন নেতা-কর্মী

গৃহবধূ স্বর্ণা হত্যার সুষ্ঠু বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইটের প্রস্তাব ইউএস-বাংলার

ভারতে খ্রিষ্টান ও নৃগোষ্ঠী নির্যাতনের বিচার চাইল খ্রীষ্টান এসোসিয়েশন, পাশে বিএনপি-জামায়াত

শ্রীপুরে সন্তানের সামনে স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭, সবচেয়ে বেশি মিরপুরে

ডুবছে মেগাসিটি,কাঁপছে উপকূল: বৈশ্বিক উষ্ণায়নের প্রলয়ংকরী থাবায় বাংলাদেশ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি

ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

অর্থের প্রভাব খাটিয়ে বাকাস এর সভা, কর্মরত কর্মচারীদের চাপা ক্ষোভ

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি