উত্তরা পূর্ব থানার অভিযানে ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার
ঢাকা রাজধানীর উত্তরা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী মামলার দুই সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা পুলিশ জানতে পারে যে, উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী মামলা নং-০৪, তারিখ ০৫ জানুয়ারি ২০২৬-এর এজাহারভুক্ত সন্দেহভাজন দুই আসামি রাজধানীর উত্তরখান এলাকায় অবস্থান করছেন।
পরবর্তীতে উত্তরা পূর্ব থানা পুলিশ উত্তরখান থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উত্তরখান ৪৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মহসীন উদ্দিন চৌধুরী ওরফে মিঠু (২৯) এবং ছাত্রলীগের কর্মী মোঃ মহিউদ্দিন ওরফে বাবু (৩০)।
উল্লেখিত মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১০৯/১১৪ ধারায় অভিযোগ রয়েছে। এসব ধারায় বেআইনি সমাবেশ, সংঘবদ্ধ হামলা, গুরুতর আঘাত, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), Dhaka Metropolitan Police-এর নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অপরাধ দমনে উত্তরা পূর্ব থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
উত্তরা পূর্ব থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ