ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৬-২০২৬ দুপুর ৩:৫৫

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
এক বাণীতে জিএম কাদের বলেন, “পবিত্র আশুরা মানব ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক মহান শিক্ষা বহন করে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, ধৈর্য ও ন্যায়ের পথে অটল থাকার অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।”
তিনি বলেন দেশে আজ সাধারন মানুষের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা নেই। মানুষে মানুষে বৈষম্য ও সংঘাত সমাজকে বিভক্ত করে চলেছে প্রতিনিয়ত। এক শ্রেনীর মানুষ অর্থ, ক্ষমতার দাপটে  এবং একতরফা প্রচার প্রচারনার মাধ্যমে নিজেদের মতবাদ জোর করে সমাজের সকল শ্রেনীর মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। ভিন্নমতকে নিপিড়ন ও নির্যাতনের মাধ্যমে দমন করার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে । 
তিনি আরও বলেন, “আশুরার মহান শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে শান্তি, সহমর্মিতা, ত্যাগ, মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাবে—এটাই হোক আমাদের প্রত্যাশা।”
পরিশেষে, জাতীয় পার্টির চেয়ারম্যান মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান যেন, আগামী দিনগুলিতে “দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় হয়। মহান আল্লাহ তায়ালা যেন বাংলাদেশসহ বিশ্ববাসীকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।”

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকীর অভিনন্দন

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান