ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিলামের ঝুঁকিতে ইমপালস হসপিটাল: এমডির বাধায় গুলশানে বোর্ড সভা পণ্ড, পার্কে বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২৬ রাত ১২:১৫

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত অত্যাধুনিক ও স্বনামধন্য বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ‘ইমপালস হসপিটাল’ তীব্র আর্থিক সংকট ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিলামে ওঠার উপক্রম হয়েছে। হসপিটালের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খালেদা ইয়াসমিনের অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং ঋণের বোঝা বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার (২৭ জুন) গুলশান-২-এর হোটেল রয়্যাল প্যারাডাইসে একটি জরুরি বোর্ড সভা ডেকেছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ও শেয়ারহোল্ডারদের একাংশ (৩০/৩৫ জন)। তবে বর্তমান এমডির প্রভাবে গুলশান থানা পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সভাটি করতে না দেওয়ায় পরবর্তীতে ডিরেক্টর ও শেয়ারহোল্ডারগণ গুলশান সোসাইটি পার্কে উন্মুক্ত স্থানে বোর্ড সভা করতে বাধ্য হন।

বোর্ড সভায় উপস্থিত প্রতিষ্ঠাতা ডিরেক্টর ও শেয়ারহোল্ডাররা অভিযোগ করেন, সারাজীবনের অর্জিত মূলধন ইমপালসে বিনিয়োগ করে এখন মুনাফা তো দূরের কথা, মূল পুঁজিই হারাতে বসেছেন তাঁরা। ইমপালস হসপিটালের মোট ১২৭ জন ডিরেক্টরের প্রত্যেকের এখানে ৫৬ লাখ টাকা এবং ৭০ জন শেয়ারহোল্ডারের গড়ে ২ থেকে ৩ লাখ টাকা করে বিনিয়োগ রয়েছে। চাকরি জীবনের শেষ সম্বলটুকু বিনিয়োগ করে এখন তাঁরা চরম দুঃচিন্তা ও হতাশায় দিশেহারা জীবন যাপন করছেন।

অনুসন্ধানে ও শেয়ারহোল্ডারদের সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর বিশিষ্ট চিকিৎসক প্রফেসর জাহীর আল-আমীনের হাত ধরে ৩০০ শয্যার এই মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালের যাত্রা শুরু হয়েছিল। করোনাকালীন সময়ে যখন রাজধানীর নামিদামি হসপিটালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছিল, তখন ইমপালস হসপিটাল সাধারণ রোগী ও বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনীর চিকিৎসার জন্য সর্বোচ্চ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আশার আলো জাগিয়েছিল। তৎকালীন সময়ে হসপিটালের আধুনিক যন্ত্রপাতি কেনা ও উন্নয়নের জন্য সর্বসম্মতিক্রমে ৫৯ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল, যার সঠিক হিসাব তৎকালীন ম্যানেজমেন্টের প্রধান ডা. জাহীর আল-আমীন দিয়েছিলেন।

তবে ২০২৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক কিছুসংখ্যক ডিরেক্টরকে সাথে নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ বাগিয়ে নেন খালেদা ইয়াসমিন। অভিযোগ রয়েছে, দায়িত্ব নেওয়ার সময় হসপিটালের মোট লোনের পরিমাণ ৫৯ কোটি টাকা থাকলেও বিগত তিন বছরে আরও ৪৭ কোটি টাকা লোন নিয়ে বর্তমান ঋণের পরিমাণ ১০৬ কোটি টাকায় দাঁড় করিয়েছেন তিনি। অথচ হসপিটালের উন্নয়নে ৪৭ লাখ টাকাও খরচ করা হয়নি। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে হসপিটালটিকে রাজনৈতিক আড্ডাখানায় পরিণত করে চিকিৎসা সেবা ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া হয়। ৫ আগস্টের পর খালেদা ইয়াসমিন নিজেকে বিএনপির ত্যাগী নেত্রী দাবি করে এবং কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙিয়ে ডিরেক্টর ও শেয়ারহোল্ডারদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যদিও বিএনপি এই ধরনের হাইব্রিড সুবিধাবাদীদের দলে কোনো স্থান দেয়নি।

উদ্ভূত পরিস্থিতিতে ইমপালস হসপিটালের বর্তমান চেয়ারম্যান এ বি এম সাত্তারের কাছে সকল ডিরেক্টর ও শেয়ারহোল্ডারদের জোর দাবি—তাঁর নেতৃত্বে বর্তমান বিতর্কিত বোর্ড ভেঙে দিয়ে অনতিবিলম্বে নতুন বোর্ড গঠন করা হোক। একই সাথে হসপিটালটিকে নিলামের হাত থেকে রক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে এর পূর্বের গৌরবময় চিকিৎসা সেবা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা