ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পল্লবীতে যুবক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে জিডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৭-২০২৬ রাত ১০:৩৫

রাজধানীর পল্লবী থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক ও তাঁর পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী যুবক মিরাজ ইসলাম (৩০) বাদী হয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর- ৫৪ (ট্র্যাকিং নং: FCDB8D)।

জিডি সূত্রে জানা গেছে, আজ বুধবার (১ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে পল্লবীর সেকশন-৭, রোড নম্বর-৫ এর ১০৮১ নম্বর বাড়ির নিচে ‘মিনিকা কম্পিউটার’ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মিরাজ ইসলামের সাথে পূর্ব শত্রুতার জেরে বিবাদী মো. সানাউল্লাহ এবং তাঁর সাথে থাকা অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি হঠাৎ তাঁর ওপর চড়াও হয়। অভিযুক্তরা প্রকাশ্যে মিরাজ ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের মারধরসহ যেকোনো ধরনের বড় ক্ষতি করার হুমকি প্রদান করে। একপর্যায়ে তারা মিরাজের কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে স্থান ত্যাগ করে। স্থানীয় উপস্থিত ব্যবসায়ী ও পথচারীসহ অনেকেই এই ঘটনার বিবরণ জানেন ও শুনেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মো. সানাউল্লাহ মোবাইল অপারেটর কোম্পানি ‘রবি’ এবং ‘এয়ারটেল’ এর এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত আছেন। তাঁর বিরুদ্ধে এর আগেও কর্মক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে কোম্পানির সেবা দিতে গিয়ে বিভিন্ন খুচরা দোকানদারদের কাছ থেকে ‘বকশিস’ এর নামে জোরপূর্বক নগদ টাকা ও ঘুষ দাবি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনি ব্যবস্থার স্বার্থে ভুক্তভোগী যুবকের দায়ের করা এই সাধারণ ডায়েরিটি আমলে নিয়েছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বসির। তিনি ঘটনাটি দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. নাজিবুল হাসানকে এর তদন্তভার অর্পণ করেছেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল