গোয়ালন্দ বাজার পরিষদ নির্বাচনের নির্বাচনী মতবিনিময় সভা
গোয়ালন্দ বাজার পরিষদের আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী খোকন শেখের নির্বাচনী মতবিনিময় সভায় জনস্রোতে পরিণত হয়েছে। গতকাল সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গোয়ালন্দ কাঁচাবাজার নামক স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুলতানুল -ইসলাম মুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম খান, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদ, ওসমান, কুটিন,শহিদুল ইসলাম আবু বক্কর সিদ্দিক, আইয়ুব আলী, সাংবাদিক হীরা সহ প্রায় ৫ শতাধিক সাধারণ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাজার পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী খোকন শেখ বলেন,প্রায় ১৫ বছর ধরে বাজার পরিষদের নির্বাচন নেই , সাধারণ বাজার ব্যবসায়ীদের দুঃখে-সুখে বাজারে নেতাদের পাশে পাওয়া যায় না। সেজন্যই সাধারণ ব্যবসায়ীরা আমার কাছে আবদার করেছেন যে আমরা একটি সুন্দর নির্বাচন চাই। আমি সেই লক্ষ্যে বাস্তবায়ন করার জন্য আমি সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ইতিমধ্যে গণস্বাক্ষর নিয়ে সেই কপি রাজবাড়ী জেলা ডিসি মহোদয়, উপজেলা ইউএনও মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মহোদয় গোয়ালন্দ পৌর মেয়র মহোদয়ের কাছে দিয়েছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে বাজার পরিষদে অবাধ সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উপহার দেবেন।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক