ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মগবাজারে আয়াত ফ্যাশনের নতুন আউটলেটের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৭-২০২৬ বিকাল ৭:৪৭

রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ের গ্র্যান্ড প্লাজা (২য় তলা)-এ জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আয়াত ফ্যাশন-এর নতুন শোরুম।

‎শুক্রবার (৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আয়াত ফ্যাশনের স্বত্বাধিকারী ফেরদৌসি আক্তারের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে শোরুমটির উদ্বোধন করেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশা হক, দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব, ভাইস চেয়ারম্যান নাসরিন জামান মনি এবং হেড অব ম্যানেজমেন্ট মো. নুরউদ্দিন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়াত ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফরিন ইসলাম, ব্র্যান্ড প্রমোটার নুসরাত নিতি, আফসানা করিম শিশির, তানিয়া আক্তার এবং গ্র্যান্ড প্লাজা শপিং মলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎শোরুম উদ্বোধন উপলক্ষে আয়াত ফ্যাশনের সব পণ্যে ২৫ শতাংশ বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হয়। আকর্ষণীয় এই অফারে বিপুলসংখ্যক ক্রেতা কেনাকাটায় অংশ নেন। ফলে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

‎অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, “বাংলাদেশের নারী উদ্যোক্তারা এখন আর শুধু অনলাইনভিত্তিক ব্যবসায় সীমাবদ্ধ নন। তারা শোরুম ও আউটলেটের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়াচ্ছেন, যা দেশের অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, বর্তমানে নারী উদ্যোক্তারা দেশের মোট জিডিপির প্রায় ১৫ থেকে ২০ শতাংশ অবদান রাখছেন।”

‎হেড অব ম্যানেজমেন্ট মো. নুরউদ্দিন বলেন, “প্রযুক্তির সঠিক ব্যবহার করে দেশের নারী উদ্যোক্তারা এখন শুধু পণ্য আমদানিই নয়, রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হচ্ছে।”

‎আয়াত ফ্যাশনের স্বত্বাধিকারী ফেরদৌসি আক্তার বলেন, “দেশীয় ফ্যাশনে বৈচিত্র্য, মানসম্মত পণ্য এবং ক্রেতাদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা এগিয়ে যেতে চাই। নতুন এই শোরুমের মাধ্যমে রাজধানীর ক্রেতাদের আরও উন্নত সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

‎উল্লেখ্য, আয়াত ফ্যাশন বাংলাদেশের একটি উদীয়মান ফ্যাশন ব্র্যান্ড, যা দেশীয় ক্রেতাদের রুচি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত পোশাক সরবরাহে কাজ করে যাচ্ছে। মগবাজারে নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

এমএসএম / এমএসএম

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে